• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে কুরতবী মাদ্রাসার শাখা উদ্বোধন

ডিসে. 2, 2021
সখীপুরে কুরতবী মাদ্রাসার শাখা উদ্বোধন

সখীপুরে কুরতবী মাদ্রাসার শাখা উদ্বোধন

 

“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে কুরতবী মাদরাসা টাঙ্গাইল এর সখীপুর শাখার উদ্বোধন করা হয়েছে। মাদরাসা শিক্ষা ধারায় নতুন দিগন্তের প্রতীক হিসেবে
বুধবার (১ ডিসেম্বর) বেলা বারোটায় সখীপুর পৌর শহরের উপজেলা রোডের আদর্শ শিশু কানন মাঠে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য, টাঙ্গাইল জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য এ্যাড.জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।

অনুষ্ঠান উদ্বোধন করেন সখীপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ। কুরতবী মাদরাসা সখীপুর শাখার উপদেষ্টা জুলফিকার শামীমের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন কুরতবী মাদরাসা টাঙ্গাইলের প্রিন্সিপাল হাফেজ মাওঃ আবদুল হামিদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা  কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ শওকত শিকদার, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে সাইদুল হক ভূঁইয়া,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল হক, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. শহীদুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র বিল্লাল সিকদার, সখীপুর ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন, কুরতবী মাদরাসা টাঙ্গাইলের পরিচালক, মুহাম্মদ রেজাউল করিম, সখীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সখীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম, সখীপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আ. বাছেদ সিকদার, উপজেলা জামে মসজিদের খতিব হাফেজ মাও: মুফতি সাজ্জাদ হোসেন প্রমুখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments