
“বাদল হোসাইন”
শনিবার বিকেলে উপজেলা পার্টি অফিসে সাবেক রাষ্ট্রপতি আলহাজ হুসাইন মুহাম্মদ এরশাদের জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুস সামাদের সভাপতিত্বে আলোচনা সভায় সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহসভাপতি শহীদ আবদুর রকিব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, পৌর জাতীয় পার্টির সভাপতি আয়নাল হক শিকদার, সাধারণ সম্পাদক ডা.শাহাদত হোসেন, আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
