• শুক্র. এপ্রিল ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে দুস্থ রোগীদের মাঝ ৭লাখ টাকার চেক বিতরন

এপ্রিল 14, 2021

সখীপুরে দুস্থ রোগীদের মাঝ ৭লাখ টাকার চেক বিতরন

“বাদল হোসাইন”
টাঙ্গাইলের সখীপুরে ক্যান্সার, থ্যালাসেমিয়া, কিডনি, প্যারালাইসড, জন্মগত হৃদরোগ ও লিভার সিরোসিস রোগসহ বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ১৫ জন রোগীর হাতে এ চেক বিতরণ করা হয়।

সমাজসেবা অধিদপ্তর থেকে এদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়েছে।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী, সমাজসেবা কর্মকর্তা মো. মুনসুর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments