• বৃহস্পতি. এপ্রিল ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে জিয়াউর রহমানের ৩৯তম শাহাদৎ বার্ষিকী পালন

মে 31, 2020

সখীপুরে জিয়াউর রহমানের ৩৯তম শাহাদৎ বার্ষিকী পালন

রঞ্জু আহমেদ ঃ
সখীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে শনিবার সখীপুর পৌর ও উপজেলা বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দলীয় কার্যালয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে উক্ত অনুষ্ঠানে উপজেলা বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি ও টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন শিল্প বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব, জেলা যুবদলের সদস্য নুরুল ইসলাম, জেলা কৃষকদল কোষাধ্যক্ষ মো. দুলাল হোসেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রদল সহ-সাংগঠনিক সম্পাদক শিক্ষানবীশ আইনজীবী শেখ মোহাম্মদ হাসনাত, বিএনপি নেতা মো. আতিকুর রহমান সুমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন রবিন, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক খান শাহীন, পাপ্পু প্রমুখ উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments