
সখীপুরে ইভটিজিং এ বাঁধা দেওয়ায় হামলা! আহত ২
“বাদল হোসাইন সখীপুর”
টাংগাইলের সখীপুরে ইভটিজিং এ বাঁধা দেওয়ায় সোনা মিয়া ও তার স্ত্রী মনিরা আক্তার নামের দুইজন কে পিটিয়ে আহত করেছে স্থানীয় বখাটেরা। তারপর তাদের কে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সোনা মিয়ার স্ত্রী মনিরা আক্তার কে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য টাংগাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপালে পাঠিয়েছেন।
ঘটনাটি ঘটেছে ১৪ই ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ঘাটেরশ্বরী গ্রামে
আহত সোনা মিয়ার সাথে কথা বলে জানা যায়, তার দুই ভাই বিদেশ থাকেন বাড়ীতে দুই ভাইয়ের বউ আছে।বখাটে দের আনা গুনা সব সময় বাড়ীর আসেপাশে। সোনা মিয়ার ভাই বউ প্রবাসীদের স্ত্রী কে বখাটেরা বিরক্ত করে। প্রতিবেশী বখাটে ছলিম উদ্দিনের ছেলে শরীফ, আবুল হোসেনের ছেলে রুজবেল, শাহাদাতের ছেলে সোহেল,নসু মিয়ার ছেলে রফিক সোনা মিয়ার বাড়ীর আশেপাশে বিভিন্ন সময় নানান রকম শব্দ করে থাকেন প্রবাসীদের স্ত্রীকে লক্ষ করে।বিভিন্ন সময় তাদেরকে সুন্দর ভাবে বুঝানো হয়েছে।কিন্তু কে শুনে কার কথা।একপর্যায়ে সোনা মিয়ার সাথে বখাটেদের হাতাহাতির ঘটনা ঘটে।৫/৬ জন বখাটেরা সোনা মিয়ার বাড়ীতে গিয়ে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। সোনা মিয়ার স্ত্রী মনিরা আক্তার কে তল পেটে লাথি মারে বখাটেরা।
প্রতিবেশীরা তাদের কে আহত অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।মনিরা আক্তার কে উন্নত চিকিৎসার জন্য টাংগাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
