• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ডিসে. 16, 2021
প্রতীকী ছবি

সখীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে শাহজালাল শিকদার (২৩) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ঘাটেশ্বরী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়। শাহজালাল শিকদার ওই গ্রামের আলহাজ্ব শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, নিহত শাহাজালাল শিকদারের দাদি বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজ ঘরে শাহজালাল শিকদারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ও পরিবারের লোকজন শাহজালালকে মৃত অবস্থায় নিচে নামান। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শাহজালাল মাদকাসক্ত ছিলেন। সম্প্রতি তিনি কিছুটা মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলেছিলেন। মানসিক ভারসাম্য হারিয়ে একপর্যায়ে শাহজালাল আত্মহত্যা করেছে বলে পরিবারের ধারণা।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফায়েজ বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে শাহজালালের বাবা আলহাজ্ব শিকদার বাদী হয়ে সখীপুর থানায় অপমৃত্যুর মামলা করেছেন। নিহত শাহজালাল শিকদারের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments