• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সংসদ উপনেতার পক্ষে নগরকান্দায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ।

জুলাই 29, 2020

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি’র পক্ষে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।

বুধবার সারাদিন উপজেলার ফুলসুতী ইউনিয়নের বন্যার্ত এলাকা ঘুরে খাদ্য সামগ্রী বিতরন করেন সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন। ৫৪৮ জন বন্যার্তদের মাঝে প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ প্যাকেট সেমাই, ১ লিটার সয়াবিন তেল, ১ প্যাকেট বিস্কুট, দুধ, লুডুল্স, চিনিসহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মাদ সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া,ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার রিটা,সংসদ উপনেতার পিও আজাদ হোসেন, আওয়ামী লীগ নেতা সাব্বির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, ফুলসুতী ইউপি চেয়য়ারম্যান আরিফ হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এর আগে উপজেলায় করোনা জয়ী ২৪৬ জনকে সংসদ উপনেতার পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা স্বরূপ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments