• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় গাঁজার গাছসহ একজনকে আটক করেছে পুলিশ।

জুলাই 30, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় গাঁজার গাছসহ মোস্তাকিন শাহ মোল্যা (৪২) নামে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিশপুটি গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। এঘটনায় থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সালথা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ’র নেতৃত্বে একটি পুলিশ টিম বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে খলিশপুটি গ্রামে অভিযান চালিয়ে মৃত আবু জাফর মোল্যার ছেলে মোস্তাকিন মোল্যাকে আটক করে। এসময় আটককৃতর বসতঘরের পুর্ব পাশ থেকে একটি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, গাঁজার গাছসহ আটককৃত মোস্তাকিনের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য গাজা গাছ বিক্রয়ের উদ্দেশ্যে রোপন ও পরিচর্যা করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ধৃত আসামীকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

৩০ জুলাই ২০২০

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments