• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

শেখ হাসিনা নবম বারের মতো সভাপতি হওয়ায় ইতালী আওয়ামী লীগের আনন্দ সভা

ডিসে. 24, 2019

বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে নবম বারের মতো সভাপতি হিসেবে শেখ হাসিনা ও দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক হিসাবে ওবায়দুল কাদের পুনর্নিবাচিত হওয়ায় আনন্দ সভা ও দোয়া কামনা করেছে ইতালী আওয়ামী লীগ।

ইতালী আওয়ামী লীগে সহ সভাপতি আব্দুর রউফ ফকিরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের এর পরিচালনায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আবারও নৌকার হাল ধরায় আমরা অত্তন্ত্য আনন্দিত।

এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সম্মেলন কমিটির প্রধান নির্বাচন কমিশনার কে,এম লোকমান হোসেন, ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মো জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব বেপারী, সাংগঠনিক সম্পাদক মাহবুব প্রধান, সদস্য আব্দুর রশিদ, যুবলীগ ইতালীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম ও মুক্তিযোদ্ধা লুৎফর রহমান সহ অনেকে।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যাই হচ্ছেন আওয়ামী লীগের আশা ভরসার স্থল ও একমাত্র ঠিকানা। তারা প্রত্যাশা করেন, শুধুমাত্র দেশে নয়, প্রবাসেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আরও সুসংগঠিত হবে। এসময় শেখ হাসিনার সুস্থ ও মঙ্গল কামনায় দোয়া কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও সভাশেষে ফরিদপুরবাসী ও প্রবাসীদের উদ্যোগে মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধু বিশ্বস্ত সহচর ও আওয়ামী লীগের দুইবারের সাধারণ সম্পাদক মরহুম আব্দুর রাজ্জাকের আত্মার মাগফিরাত কামায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments