
রাজিউল হাসান পলাশঃ “শেখ হাসিনার বিকল্প শুধুমাত্র শেখ হাসিনা। তিনি বাংলাদেশের জনগণের শক্তিতে বিশ্বাস করেন। তারা (বিএনপি) ভোটে আসবে না। কেউ তাদের (বিএনপি) গদিতে বসিয়ে দিবে সেই ষড়যন্ত্র করছেন।”
ঢাকার ধামরাই উপজেলার বৈন্যা-কুশুরা পুলিশ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির ভাষণে স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান বলেন এ কথা বলেন।
মন্ত্রী আরোও বলেন, শেখ হাসিনা শুধু আমাদের নেতা নন শেখ হাসিনা সারা বিশ্বের নন্দিত নেতা। তিনি কারোও রক্ত চক্ষু বা ধমকে মাথা নত করেন না। তিনি বঙ্গবন্ধু কন্যা তিনি সবসময় মাথা উচুঁ করে চলেন। তারা (বিএনপি) আবারো ষড়যন্ত্র করছেন স্বাধীনতার বিপক্ষের শক্তিকে প্রতিষ্ঠিত করতে।
তিনি আরোও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা ছিলো হিমালয়ের মতো উচ্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। যেখানে যে প্রোগ্রামেই যাই সেখানেই শেখ হাসিনার জন্য জয়ধ্বনি শুনি। ইনশাআল্লাহ আপনাদের ভোটের মাধ্যমে নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির মোল্লা।ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হুসাইন মুহাম্মদ হাই জকী, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: হারুন অর রশিদ।
