
‘শুভ কাজে সবার পাশে’ এই প্রত্যয়ে দেশব্যাপী কাজ করে যাচ্ছে কালের কন্ঠ শুভ সংঘ। পিছিয়ে নেই ধামরাই উপজেলা শাখাও। শুভ সংঘের পাশে থেকে শুভ কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে ধামরাই বাইক রাইডার্স।
রাইডার্স ক্লাব মানেই যে তারা শুধু রাইড, ট্যুর, হ্যাংআউট করবে তা নয়, রাইডার্স ক্লাবের মাধ্যমে একদল তরুন একত্রিত হয়ে সামাজিক কাজের সাথেও যুক্ত হতে পারে। আর এ জন্যই কালের কন্ঠ শুভসংঘের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে তারা।
মঙ্গলবার বিকাল ৪টায় ধামরাই উপজেলা প্রাঙ্গনে কালের কন্ঠ ধামরাই উপজেলা শাখার সাথে সৌজন্য সাক্ষাত করে ধামরাই বাইক রাইডার্স এর সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শাখার সভাপতি মেহবিন আক্তার মুশফিকা, যুগ্ম সাধারণ সম্পাদক ইকতিয়াক বিপুল, উপ সাংগঠনিক সম্পাদক শুভ বাকালী, দপ্তর সম্পাদক শোভন, প্রচার সম্পাদক হানিফ, স্বাস্থ্য সম্পাদক সিয়াম, ক্রিড়া সম্পাদক ওয়াসিম, কার্যকরী সদস্য আমিনুর, নিশো এবং আফরিনা। ধামরাই বাইক রাইডার্স এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাকিব, ইব্রাহীম, শাকিল, ফিরোজ, মিশকাত, পরাগ, বাশার, নাঈম, জাহিদ ও লামনুর।
রিপোর্ট: ইকতিয়াক বিপুল…
