• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন কাজী সিরাজুল ইসলাম!

জানু. 1, 2020

 

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি:  বুধবার সাতৈর ইউনিয়ন কাদিরদী গ্রামে সমাজের অসহায় ও দুস্থ্য শীতার্তদের পাশে কম্বল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুকু, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আসাদুল করিম, সাতৈর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আফসার উদ্দিন প্রমুখ।

কম্বল বিতরনকালে কাজী সিরাজুল ইসলাম বলেন, এই শীতে কোন অসহায় মানুষ যেন কষ্ট না পায় সেই লক্ষে এই কম্বল বিতরন করা হচ্ছে।

কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন বিশিষ্ট ব্যবসায়ী, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ দেলোয়ার হোসেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments