গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতি ইতালির সম্মানিত সিনিয়র সহ সভাপতি ও রোমের সুপরিচিত শাহানাজ আক্তার এর শ্রদ্ধেয় মা মনোয়ারা বেগম গত ১২ সেপ্টেম্বর দুপুর ১:৩০ মিনিটে উত্তরা হাই কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। ছেলে-মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে রোমের বিভিন্ন সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ শোক বার্তা জানিয়েছেন। গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে মরহুমার রুহের মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি আবুল কালাম এবং সাধারণ সম্পাদক গোলাম হোসেন বেপারী সহ অনেকে।
শাহানাজ আক্তার এর শ্রদ্ধেয় মা ইন্তেকাল করেছেন
Related Post
Subscribe
Login
0 Comments
Oldest
