বাংলাদেশ জাতীয়তা বাদী দল (বিএনপি) পালমা কাম্পানিয়া, সান জেন্নারো ও সান সোজেফ শাখার উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে নেতৃবৃন্দ। শাহাদৎ বার্ষিকীর আলোচনা সভায় নেতৃবৃন্দ শহীদ জিয়াউর রহমানের জীবনাদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তা বাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুর হোসেন। মাজহারুল হক জয়ের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোস্তফা কামাল বারেক, প্রধান বক্তা ছিলেন সাধারন সম্পাদক মামুন আলম মাহবুব।
বক্তারা বলেন জিয়ার রহমানকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়। খালেদা জিয়াকে জেল হাজতে পাঠায়, তারেক রহমানকে দেশের বাহিরে রেখেছে এবং জিয়ার আদর্শের নেতাকর্মীকে গুম হত্যার মাধ্যমে দেশে ষড়যন্ত্রের ধারা অব্যাহত রেখেছে বর্তমান সরকার। আলোচনায় বক্তারা বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আবুল কালাম, যুগ্ম সাধারন সম্পাদক রাসেদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, এবং ফারুক লাগারী, খায়রুল হাসান বেনু, লিটন, আব্দুল খালেক, সোহেল বেপারী, শাহাদাত, আলম মৃধা, জিল্লুর রহমান সহ আরো অনেকে। আলোচনায় বক্তারা বলেন দেশ বর্তমানে তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। সাধারন মানুষের জীবনের কোন মূল্য নেই। গুম, খুন, ধর্ষণ আর নিপীড়নের রাজ্যে মানুষের বসবাস। এ দেশকে রক্ষা করতে, দেশের মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনতে তারেক রহমানকে ছাড়া কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন। শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয়।
