
লকডাউনের মেয়াদ বাড়িয়েছে জার্মানি। নতুন করে আগামী ২৮ মার্চ পর্যন্ত লকডাউন বাড়ানো হয়েছে। তবে একইসঙ্গে বেশকিছু বিধিনিষেধে ছাড় দেওয়া হয়েছে। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল জানিয়েছেন, পাঁচটি পদক্ষেপের মাধ্যমে ধীরে ধীরে লকডাউন তোলার ব্যবস্থা করা হবে। তবে এটি তুলতে গিয়ে যদি সংক্রমণ বেড়ে যায়, তাহলে ফের সেই অঞ্চলে কড়া লকডাউন ফিরিয়ে আনা হবে। এছাড়া টিকাদান কর্মসূচিতেও গতি আনা হবে। প্রায় ৯ ঘণ্টা বৈঠকের পরে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত হয়।

