• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জার্মানির বায়ার্ন মিউনিখে জননেত্রী শেখ হাসিনার জন্মদিন

অক্টো. 6, 2020

জার্মানির মিউনিখ আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়। জন্মদিনের অনুষ্ঠানে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর জীবনের বিভিন্ন দিন নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, তিনি অত্যন্ত পরিশ্রমী। তাঁর নিখাদ দেশপ্রেম দুরদর্শিতা দৃঢ়চেতা মানসিকতা, মানবিক গুণাবলী ও দেশ পরিচালনায় সফলতা তাঁকে আসিন করেছে বিশ^ নেতৃত্বের আসনে। তিনিই বাঙালী জাতির ঐক্যের প্রতীক এবং শেষ আশ্রয়স্থল। বক্তারা আরো বলেন, সুমহান আল্লাহ্পাকের রহমতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অবশ্যই জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে বাস্তবায়িত হবে। ৭৪তম জন্মদিনে জননেত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কেক কেটে উপস্থিত সবাইকে মিষ্টি মুখ করানো হয়। সভায় উপস্থিত ছিলেন বায়ার্ন মিউনিখ আওয়ামী লীগের সভাপতি ও জার্মান আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।

রোমান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকিত করেন জার্মান আওয়ামী লীগের আহ্বায়ক বীর মুক্তিযুদ্ধা মোঃ মাসুম মিয়া, বিষেশ অতিথি হিসাবে আসন গ্রহণ করেন জার্মান আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান, জার্মান আওয়ামী লীগ নেতা নিতিষ কুন্ডু, বায়ার্ন মিউনিখ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, বায়ার্ন মিউনিখ আওয়ামী লীগের সহ-সভাপতি নেছার আহাম্মেদ মুন্না, যুগ্ম সম্পাদক আমিনুল হক রিপন, জার্মান আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আলী মুর্তুজা পারভেজ, বায়ার্ন মিউনিখের সাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়া,আওয়ামী লীগ নেতা মোঃ আলী, বায়ার্ন মিউনিখ নেতা নিজাম উদ্দিন, বায়ার্ন মিউনিখ নেতা মোঃ রাসেদ, বায়ার্ন মিউনিখ যুব নেতা আবির মোল্লা। এ ছাড়াও উপস্থিত ছিলেন শিপন হোসেন, মোঃ সোহাগ, মহিলা নেত্রী বদরুন নাহার পিয়া ও অধরা মিয়া, উপস্থাপনা করেন জার্মান আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সেলিম ভুইয়া।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments