• শনি. ফেব্রু. ৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

রোমে মডার্ণ ইন্টারন্যাশনাল স্কুল পরিদর্শন করেছেন ইস্ট লন্ডন মসজিদের খতিব আব্দুল কাইয়ুম

জুন 4, 2025

ইতালিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে ইসলামিক ও ক্যামব্রিজ কারিকুলামে আধুনিক শিক্ষায় সুশিক্ষিত করতে অসামান্য ভূমিকা রাখছে ইংলিশ মিডিয়াম মর্ডান ইন্টারন্যাশনাল স্কুল রোম।

সম্প্রতি ইস্ট লন্ডন মসজিদের সম্মানীত খতিব আব্দুল কাইয়ুম স্কুলটির পরিদর্শন করেন। এসময় উপস্থিত মডার্ণ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান রুহুল আমীন, ম্যানেজিং ডিরেক্টর শরীফ উদ্দিন, সুজন খান, রোম মুসলিম সেন্টারের চেয়ারম্যান সাইফুল ইসলাম ও তরপিনাতারা মুসলিম সেন্টারের উপদেষ্টা নিজাম উদ্দীন।

খতিব আব্দুল কাইয়ুম স্কুলের বিভিন্ন ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং শিক্ষা ব্যবস্থার খোঁজ নেন। এসময় তিনি, কর্তৃপক্ষকে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা ও চিন্তাভাবনা বাস্তবায়নে পরামর্শ দেন।

উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চয়তায় কোমলমতি শিশুদের ইসলামিক ও আধুনিক শিক্ষার আলোয় আলোকিত করে আদর্শ জীবন গড়ে তুলতে, স্কুল কতৃপক্ষ শিশুদের ভর্তি করানোর জন্য অভিভাবকদের আহ্বান করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments