• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

রোমে টু ব্রাদারস ট্যুরের প্রথম বর্ষপূর্তি

মে 14, 2023

টুরিস্ট নির্ভর ইতালির রাজধানীর রোমে স্বনামধন্য প্রতিষ্ঠান টু ব্রাদার্স ট্যুর।  টু ব্রাদারস এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আহমেদ ফিরোজ ও কাওসার মিয়া সার্বিক সহযোগিতায় বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

আয়োজনে প্রধান অতিথি ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আহমেদ ফিরোজের সভাপতিত্ব ও জহিরুল হকের পরিচালনায় বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইতালি বিএনপি’র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন বলেন, টু ব্রাদারস ট্যুরের সংশ্লিষ্ট সকলে কমিউনিটি ও দেশের উন্নয়নে অবদান রেখে আসছে।  তিনি দেশের গণতন্ত্র ও মানুষের সুরক্ষা নিশ্চিত করণে প্রবাস থেকে ভূমিকা রাখার আহ্বান করেন। এছাড়াও তিনি টু ব্রাদার এর পাশে থাকার কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান সালাম, সহ-সভাপতি সাজ্জাদুল কবির, গাজি সালাউদ্দিন সুইট, সিরাজুল ইসলাম মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ তৌহিদ কাদের সহ বিভিন্ন সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ‌।

আয়োজনে ইতালি বিএনপি ও অসংখ্য প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। সকলেই টু ব্রাদারস ট্যুরের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments