• রবি. এপ্রিল ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

রূপসা ও তেখাদা থানার বিভিন্ন স্থানে রিজভী আলমের ব্যাপক গনসংযোগ

জুলাই 26, 2023

গতকাল ২৫ জুলাই ২০২৩ মঙ্গলবার সকাল ১১õ টায় খুলনার রূপসা থানার আইচগাতী ইউনিয়নের রাজাপুর, মিলকী দেয়াড়া ও যুগিহাটি গ্রামে গনসংযোগ করেছেন স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক , বঙ্গবন্ধু কমনের আন্তর্জাতিক সম্পাদক , ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা, খুলনা -৪ ( রূপসা তেরখাদা- দিঘলিয়ার) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ রেজভী আলম রিজভী । জনাব রেজভী আলম স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের লিফলেট বিতরণ করেন। এসময় তার সাথে ছিলেন আইচগাতী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ আলমগীর হোসেন, খানমোহাম্মদপুর গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আজগর, জুয়েল, প্রিন্স,কাজল কাজল, হাসান, শফিক, সাত্তার, সহ আরও অনেকে। পরে তিনি আজগড়া ইউনিয়নের কোদালধোয়া পুজা মন্ডপের পাশে এক মতবিনিময় সভায় যোগ দেন। সভায় আজগড়া ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণ ঠাকুর সহ উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ রিপন শেখ,পরিতোষ রায়, হরিদাস পাল, সুধীর বাবু, চিত্ত বিশ্বাস, অধীর , দিলিপ রায়, পরিতোষ রায়, সজীব রায়, শুসান্ত রায়, শিমুল রায়, হিরান্ন বাওয়ালী, আকবার সরদার, যুবলীগ নেতা রুবেল শেখ ,কাজল, জুয়েল , সুমন , মাহাবুর সহ সহযোগী সংগঠনের আরও অনেকে।

রিজভী আলম তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নৌকায় ভোট দিয়ে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগ কে সরকার গঠনে সুযোগ দেবার আহবান জানান। জনাব মোঃ রেজভী আলম রিজভী এলাকার সকল মানুষের কাছে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া প্রার্থনা করেন, পাশাপাশি নিজের জন্যও দোয়া চান। সভা শেষে এলাকার কিছু অসহায় মানুষদের আর্থিক সহায়তা প্রদান করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments