• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

যুব লীগের আয়োজনে ইতালিতে শেখ হাসিনার জন্মদিন

সেপ্টে. 28, 2020

সোহেল মিয়াজী, বিশেষ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফাজিলাতুননেছা মুজিব এর জ্যেষ্ঠ কন্যা, স্বাধীন বাংলাদেশে ’৭৫ পরবর্তী সময়ে ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৪তম জন্মদিন স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করছে ইতালি আওয়ামী যুবলীগ।

কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিমের নেতৃত্বে স্বাস্থ্য বিধি রক্ষা করে, অতিরিক্ত লোক সমাগম এড়িয়ে ২৮ সেপ্টেম্বর বাদ আছর মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফাজিলাতুননেছা মুজিব, যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনি সহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পর্ব শেষে উজ্জ্বল মৃধার সভাপতিত্বে ও এনায়েত করিমের পরিচালনায় এক সংক্ষিপ্ত আলোচনা শেষে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কেক কেটে উপস্থিত সবাইকে মিষ্টি মুখ করানো হয়।

ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম এক যোথ বিবৃতিতে বলেন, কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল এর নির্দেশনা ও নেতৃত্বের প্রতি ইতালি আওয়ামী যুবলীগ অবিচল আস্থাশীল ও অনুগত। কেন্দ্রীয় নির্দেশের বাহিরে আমরা এক বিন্দুও অগ্রসর হব না। ইতালি আওয়ামী যুবলীগের সকল নেতা কর্মীকে একতাবদ্ধ হয়ে কেন্দ্রীয় নির্দেশ মান্য করে প্রবাসের বুকে একটি শক্তিশালী যুবলীগ গঠন করার আহবান জানান ও প্রত্যাশা ব্যক্ত করেন। বিবৃতিতে তারা আরো বলেন আমরা সকলের প্রতি শ্রদ্ধাশীল, যুবলীগ তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে ইনশা আল্লাহ।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইতালি আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রউফ ফকির, সহ সভাপতি লিটন হাজারী, যুগ্ম সাধারন সম্পাদক আফতাব বেপারী, যুগ্ম সাধারন সম্পাদক এম এ রব মিন্টু, যুবলীগ নেতা স্বপন মীর মালত,, রফিক বেপারী,আমিন বেপারী সুমন মৃধা,রাসেল মৃধা, রফিক ছৈয়াল, সোহেল মিয়াজী, মঞ্জুর মালিক, রুবেল হোসাইন, আহমেদ পিপ্পু, মোঃ হিমু সহ আন্যান্য নেতৃবৃন্দ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments