মোঃ আল আমিন হোসেন: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান-এর মিলনায়তনে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালিত হয়।
মিলানে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ সহ সকালে কনস্যুলেট চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় শোক দিবসের সূচনা হয়। পবিত্র ধর্মগ্রন্থ হতে পাঠ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং তাঁর জীবন ও কর্মের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিনটি যথাযথভাবে পালিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট-এর সকল শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নীরবতা পালন করেন। দিনটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণীসমূহ পাঠ করা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহিদদের স্মরণে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন প্রবাসী বাংলাদেশী এবং স্হানীয় বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মান্নান মালিথা , ভারপ্রাপ্ত সভাপতি মিলান আওয়ামীলিগ , নাজমুল কবির জামান , সাধারন সম্পাদক মিলান আওয়ামীলিগ প্রবিন নেতা আকরাম হোসেন , ভারেজ আওয়ামীলিগ নেতা , আব্দুল মালেক , প্রচার সম্পাদক মামুন হাওলাদার , আওয়ামী লিগ নেতা ও ফেনী সমিতির সভাপতি নুরুল আফসার বাবুল সহ আরো অনেকেই
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী, কনস্যুলেটের কর্মকর্তা/কর্মচারী এবং স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ আলোচনা সভায় উপস্হিত ছিলেন। পরিশেষে, শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে একটি সুখী, সমৃদ্ধ, দারিদ্র্যমুক্ত, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত সোনার বাংলাদেশ বির্নিমাণের জন্য দোয়া করা হয়।
