• শনি. ফেব্রু. ৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বেলজিয়ামে শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন

অক্টো. 2, 2023

 বেলজিয়ামের লিয়েজ শহরের স্থানীয় একটি হলে বেলজিয়ামের বিভিন্ন শহর থেকে আগত আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বেলজিয়াম আওয়ামী লীগ।
এতে সভাপতিত্ব করেন বেলজিয়াম আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিউল্লাহ শফি, সঞ্চালনায় ছিলেন বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন পলিন।
প্রথমে কোরআন তেলায়াতের মাধ্যমে সভাটি শুরু হয়।
এতে বক্তারা বলেন দেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই তাই আসন্ন নির্বাচনে দলের সাবাইকে শেখ হাসিনার পক্ষে কাজ করার আহবান জানানো হয়। উপস্থিত সবাইকে নিয়ে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও কেক কাটা হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রিয়াজুল ইসলাম খান সাজু, সহ সভাপতি বেলজিয়াম আওয়ামী লীগ নাসিরুদ্দিন মিশু ,সহ সাধারণ সম্পাদক বেলজিয়াম আওয়ামী লীগ
রাসেল মোল্লা,যুগ্ন সাধারণ সম্পাদক বেলজিয়াম আওয়ামী লীগ সিকদার সুজন, সাংগঠনিক সম্পাদক বেলজিয়াম আওয়ামী লীগ হারুনুর রশিদ,সভাপতি লিয়েজ আওয়ামী লীগ ওমর খান ফারুক,সাধারণ সম্পাদক লিয়েজ আওয়ামী লীগ আলি সোহাগ, মুক্তিযুদ্ধা সম্পাদক ,বেলজিয়াম আওয়ামী লীগ
এছাড়াও উপস্থিত ছিলেন, মান্নান মোল্লা, আহমেদ শামীম, হাসান মোহাম্মদ মন্টু, রসু হোসেন , বাদন শাহা, রিক্তা হোসেন, জাকির হোসেন মুন্না, হারুন আজীজ, ছাঈদ হোসেন, দিপক সাহা, হিমেল হোসেন, রেবায়েত, ডিজে রহমান সহ অনেকেই।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments