১৬ ডিসেম্বর, এবারের মহান বিজয় দিবসে বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্তি হলো। আজ বাঙালি জাতির এক অনন্য গৌরবোজ্জ্বল দিন। জাতির পিতার জন্ম শতবার্ষিকী ‘মুজিববর্ষ’এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ইতালি আওয়ামী লীগ বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছে।
ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবীব চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় বক্তারা বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে ‘বাংলাদেশ’ প্রতিষ্ঠা হলো বাঙালি জাতির শ্রেষ্ঠতম অর্জন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে দীর্ঘ ২৩ বছরের রাজনৈতিক সংগ্রাম ও ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে বাঙালি। যা ‘প্রজন্ম থেকে প্রজন্মে মহান মুক্তিযুদ্ধের চেতনা আমাদের পৌঁছে দিতে হবে।
এসময় ইতালি আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, রোম মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তারা বলেন, স্বাধীনতার পর বিগত ৫০ বছরে আমাদের যা কিছু অর্জন, তা জাতির পিতা এবং আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। তারা আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশকে ‘স্বল্পোন্নত’ দেশে উন্নীত করেন, আর জননেত্রী শেখ হাসিনা আমাদের মাতৃভূমিকে ‘উন্নয়নশীল’ দেশের কাতারে নিয়ে গেছেন ‘মুজিববর্ষ’ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর এ শুভক্ষণে। উন্নয়নের এই গতিধারা অব্যাহত থাকলে বিশ্বদরবারে বাংলাদেশ ২০৪১ সালের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশে পরিণত হবে ।
আলোচনা শেষে রোমের কন্ঠশিল্পী পুতুল সহ অনেকে মুক্তিযুদ্ধ ও দেশীয় গান পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন
