মহান বিজয় মাসকে কেন্দ্র করে ‘বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা, ইতালী’ তাদের কার্যক্রম শুরু করেছে।
বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা, ইতালীর সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিনকে বিজয়ফুল পড়িয়ে কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় জসিম উদ্দিন বলেন, আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস জানতে এবং জানাতে এই আয়োজন করা হয়েছে।
ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক আবদুর রশিদের পরিচালনায় উপস্থিত ছিলেন বাছাই কমিটির প্রধান শাহাদাত হোসেন রনি, সংগঠনের সিনিয়র সহ সভাপতি আবু তাহের, সহ সভাপতি লায়লা শাহ, মাহমুদুল হাসান, আব্দুল মজিদ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুল হক মিজু, সাংগঠনিক সম্পাদক মহিব হাসান।
এছাড়াও উপদেষ্ঠা নূরে আলম সিদিকী বাচ্চু, তাইফুর রহমার ছোটন, আনিমুর রহমান সালাম ও মহিলা সংগঠনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
মহান বিজয় দিবস টূর্ণামেন্ট ২০১৯ এর প্রথম দিনে মহিলাদের জনপ্রিয় লুডু খেলা অনুষ্ঠিত হয়। তবে ১৪ ডিসেম্বর শিশুদের চিত্রাংকন, ১৫ ডিসেম্বর ৬ দলের ফুটবল খেলা এবং ১৭ ডিসেম্বর দেশ নিয়ে সাধারণ জ্ঞান সহ সকল বিজয়ীদের পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
