দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনে গণতন্ত্র ফিরিয়ে এনে মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। পালমা কাম্পানিয়া শাখা ইতালি ইতালি বিএনপি’র আয়োজনে ইফতার মাহফিলের সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল পালমা কাম্পানিয়া, সান জেন্নারু ও সান জুসেপ্পে শাখা ইতালি বিএনপি‘র আয়োজনে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা ও ইফতার মাহফিল। সংগঠনের সভাপতি মিজানুর রহমান বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুন আলম মাহবুব এর পরিচালনায় সিনিয়র সহ সভাপতি মোস্তফা কামাল বারেক, যুগ্ম সম্পাদক মনজুর হোসেন, সুরুজ জামান, সাংগাঠনিক সম্পাদক মতিউর রহমান, কোষাধক্ষ্য আলামিন. সম্মানিত এক নাম্বার সদস্য মাজাহারুল হক জয় ও সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ সহ প্রায় পাঁচ শতাধিক জাতীয়তাবাদী নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা শেষে ইফতার পূর্বে খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ূ এবং জিয়া পরিবার সহ দেশের সকল দেশপ্রেমিক জাতীয়তাবাদী নিহত রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
