• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফ্রান্স -বাংলাদেশ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

নভে. 18, 2019

প্যারিসের ক্যাথসীমার কুটুমবাড়ি রেস্টুরেন্টে ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সর্ব সম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে ।

বর্তমান কার্য নির্বাহী কমিটি বিলুপ্ত করে ফেরদৌস করিম আখনজিকে আহ্বায়ক এবং নয়ন মামুন, মোঃ রেজাউল করিম, মিজানুর রহমান, জাকির হোসেন, নূরুল আমিন মাসুমকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় ।

ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল এর সভাপতিতে সাধারণ সম্পাদক লুতফর রহমান বাবুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহির , সহসভাপতি ফেরদৌস করিম আখনজি, সাংগঠনিক সম্পাদক নয়ন মামুন, সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোঃ রেজাউল করিম, সদস্য নূরুল কবির মাসুম, মোঃ নাজমুল কবির, রুহুল আমিন । আগামী ২ মাসের মধ্যে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে নতুন কার্য নির্বাহী কমিটি গঠনকল্পে কাজ করবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments