এ, কে,মামুন :~ প্যারিসের এক অভিজাত রেস্টুরেন্টে মুন্সিগন্জ বিক্রমপুর ফ্রান্স এর বর্ধিত সভা অনুষ্টিত গত ৩ নভেম্বর রবিবার। সংগঠনের সাবেক সভাপতি আরশাদ আলম বেপারির সভাপতিত্বে ও সাবেক সাধারন সম্পাদক রুহুল আমিন আব্দুল্লাহ‘র সঞ্চালনায় বক্তব্য রাখেন আতাউর রহমান , ইকবাল হাওলাদার রিপন, টি,এম রেজা , মন্জু হোসেন, রানা আহমেদ, শেখ চঞ্চল, সাইফুল ইসলাম ,মাহবুব আলম , মেহেদী হাসান , অপু আহমেদ ( প্রমূখ)।
এসময় সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছর মেয়াদে ইকবাল হাওলাদার কে সভাপতি, টি এম রেজা কে সাধারন সম্পাদক ও শেখ চঞ্চল কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। তারা জানান, সকলের সিদ্ধান্তে কিছু দিনের মধ্যে পূর্নাংঙ্গ কমিটি ঘোষনা করা হবে।
