• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফিনল্যান্ড আওয়ামীলীগ এর উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

আগস্ট 27, 2019

শোকাবহ আগষ্টে ২৬শে আগষ্ট রোজ সোমবার ফিনল্যান্ড আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয় । ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির মিস্টার ডন নামক অভিজাত রেস্তোরায় স্মরন সভার আয়োজন করা হয় ।

পলাশ কামালী , হেলসিংকি-ফিনল্যান্ড: জাতীয় শোক দিবসের স্মরন সভায় সভাপত্বিত করেন ফিনল্যান্ড আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি জনাব হুমায়ন কবির । স্মরন সভা পরিচালনা করেন ফিনল্যান্ড আওয়ামীলীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব শাখাওয়াত হোসেন ।

স্মরন সভার শুরুতে বঙ্গবন্ধু সহ ১৯৭৫ সালের ১৫ই আগষ্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় । স্মরন সভার আলোচনায় অংশ নেন জনাব ইকবাল হোসেন বকুল সহসভাপতি , জনাব পলাশ কামালী সহসভাপতি , জনাব তপন বঙ্গবাসী সহসভাপতি , জনাব মোস্তফা আজাদ বাপ্পী প্রবীন আওয়ামীলীগ নেতা ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব , জনাব টিপু আওয়ামীলীগ নেতাসহ আরও অনেকে ।

স্মরন সভায় প্রায় সকল বক্তাই ১৯৭৫ সালের ১৫ই আগষ্টের হত্যাকাণ্ডের নেপথ্যের নায়কদের খুঁজে বেড় করে বিচারের সম্মুখীন করার দাবি জানান। আর ভবিষ্যতে আওয়ামী লীগের ভিতরে যেন খন্দকার মোস্তাক সাদৃশ্য কোন বেইমানের সৃস্টি না হয় সেদিকেও সতর্ক থাকার আহবান জানান।

স্মরন সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব শাকিল প্রগতিশীল সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, ডক্টর জহির আওয়ামীলীগ নেতা, রাজু মালেক আওয়ামীলীগ নেতা, জিতু ইসলাম আওয়ামীলীগ নেতা,আবিদা সুলতানা নান্সি মহিলা বিষায়ক সম্পাদক,ওয়াসীম জাবেদ দিপু আবৃতিকার সাংস্কৃতিক ব্যাক্তিত্ব,শীরিন আক্তার আওয়ামীলীগ নেত্রী, নুসরাত হোসেন আওয়ামীলীগ নেত্রী, রোমেনা কবির আওয়ামীলীগ নেত্রী, সোহানা পারভিন আওয়ামীলীগ নেত্রী । এ ছাড়াও আরও উপস্হিত ছিলেন জনাব আব্দুল লতিফ, পিটু, জিসান,শাকিল ইসলাম, আবু সুফিয়ান, মনিরুজ্জামান, সোহেল রানা প্রমুখ । স্মরন সভার শেষে দোয়া ও তবারকের ব্যবস্থা করা হয় ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments