বিজয় পোদ্দার, ফরিদপুর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, সমৃদ্ধ বাংলাদেশের রাষ্ট্রনায়ক বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে ফরিদপুরে। দিবসটি পালনে বাংলাদেশ আওয়ামীলীগ ও অংগসংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে।
দলীয় ভাবে দিবসটি পালনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ফরিদপুর জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, হল্যান্ড চিল্ড্রেন হাউসসহ বিভিন্ন সংগঠন নানা উদ্যোগ গ্রহণ করে।
কর্মসূচির অংশ হিসেবে ছিল জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে ১০.৩০ মিনিট দলীয় পতাকা উত্তোলণ, ১০.৪০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, ১০.৫০ মিনিটে আনন্দ মিছিল, ১১.৩০ মিনিটে ফরিদপুর প্রেসক্লাব চত্তরে আলোচনা সভা ও কেক কাটা, বাদ আছর দোয়া মাহফিল ও সুবিধা মতন সময়ে জেলার বিভিন্ন মন্দির, চার্চ, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা।
ফরিদপুর জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এছাড়া সকাল ১০টায় ফরিদপুর ধুলদী ধর্ম নিরপেক্ষ এতিমখানা হল্যান্ড চিল্ড্রেন হাউজে এতিম শিশুদের নিয়ে নানা কর্মসূচি পালন করবেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামীম হক।
শহরের গোল পুকুর ড্রিম চত্তর থেকে শহর আওয়ামীলীগ ঢাক, ঢোল, সানাই বাজিয়ে উৎসব মুখর পরিবেশে একটি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি দলীয় কার্যালয় ঘুরে মুজিব সড়ক হয়ে ফরিদপুর প্রেসক্লাব চত্তরে আওয়ামীলীগের কর্মসূচিতে অংশ নেয়। সেখানে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনায় অংশ নেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুুবল চন্দ্র সাহা, সহ-সভাপতি শিল্পপতি শামীম হক, এফ.বি.সি.সি.আই এর সাবেক সভাপতি এ.কে আজাদ, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা মোঃ ফারুক হোসেন, পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, শহর আওয়ামীলীগের আহবায়ক মনিরুল হাসান মিঠু, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, শ্রমিক লীগ সভাপতি আক্কাছ হোসেন, জেলা স্বেচ্ছা সেবকলীগ সভাপতি শওকত আলী জাহিদ, কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট প্রদীপ দাস লক্ষণ, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুর রশিদ রিয়ানসহ বিভিন্ন নেতৃবৃন্দ। ২য় পর্বে আওয়ামীলীগ ও অংগসংগঠন সম্মেলিত ভাবে কেক কেটে একে অপরের মুখে তুলে দিয়ে শেখ হাসিনার আদর্শে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেণ।
