বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)-এর আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)-এর আয়োজনে ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় যাত্রাবাড়ি গ্রামে নিরাপদ সবজি চাষীদের জমির মাটি পরীক্ষার সনদপত্র বিতরণের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব মোঃ জিয়াউল হক, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ফরিদপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ডঃ মোঃ নুরুল হুদা আল মামুন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক মৃত্তিকা গবেষণাগার, ফরিদপুর এবং কৃষিবিদ ড. সেলিম আহম্মেদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ, বিএআরআই, ফরিদপুর। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব খন্দকার হামিদুল ইসলাম, পরিচালক (সার্বিক), এসডিসি, ফরিদপুর। স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম, প্রজেক্ট ম্যানেজার, সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি), এসডিসি, ফরিদপুর। উক্ত অনুষ্ঠানে নানামুখী দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চিলিক মৃত্তিকা গবেষণাগার, ফরিদপুর, কৃষিবিদ ডঃ মোঃ নুরুল হুদা আল মামুন। প্রধান অতিথি কৃষিবিদ জনাব মোঃ জিয়াউল হক, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ফরিদপুর তাঁর বক্তব্যে বলেন, ”নিয়মিত মাটি পরীক্ষার মাধ্যমে পরিমিত পরিমাণে রাসায়নিক সার ব্যবহার এবং অধিক পরিমাণে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করতে হবে”। তিনি সবশেষে উপস্থিত কৃষক-কৃষাণীর মধ্যে মাটি পরীক্ষার সনদপত্র বিতরণ করেন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে তাঁর মূল্যবান বক্তব্য শেষ করেন।
ফরিদপুরের সদরপুর কৃষকদের মাঝে মাটি পরীক্ষার সনদপত্র বিতরণ
Related Post
Subscribe
Login
0 Comments
Oldest
