ইতালির ভেনিস সেন্ত্র স্তরিকো তে কাউন্সিলর প্রার্থী মনোয়ার ক্লার্ক এর সাথে ইতালি ছাত্রলীগ বুধবার বিকেলে এক সৌজন্য সাক্ষাৎ করেছে।
সোহেল মিয়াজী, বিশেষ প্রতিনিধি: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের উৎসবমুখর নির্বাচন পরিচালনা করার জন্য সাক্ষাতের পর ছাত্রলীগ নেতাকর্মীরা একটি প্রেস ব্রিফিং করে বলেন, প্রবাসে বাংলাদেশকে তুলে ধরতে এবং প্রবাসীদের সমস্যা সমাধানের লক্ষে আমাদের এগিয়ে যেতে হবে। আর সে জন্য মনোয়ার ক্লার্ককে সামনে নিয়ে পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে একসাথে নিয়ে কাজ করতে হবে। ভেনিসে বসবাসরত ইতালিয়ান সিটিজেনদের ঘরে ঘরে নির্বাচনী প্রচারণা করবে এই আশ্বাস দিয়েছেন তারা।
এসময় উপস্থিত ছিলেন ইতালি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিমেল মিয়া, ভেনিস ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোমান ইসলাম (রাজ), ইতালি ছাত্রলীগের সহ-সম্পাদক এহসানুল হক (সেতু), ভেনিস ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক নূরে আলম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
