• রবি. মে ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

প্রধানমন্ত্রীর জন্মদিন কেক কেটে পালন করেছে আনকোনা আওয়ামীলীগ ইতালি

অক্টো. 3, 2023

নাজমুল হোসেন ইতালি ব্যুরো প্রধান:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন কেক কেটে আনন্দঘন পরিবেশে করেছে আনকোনা আওয়ামীলীগ। শনিবার স্থানীয় রেস্টুরেন্টে আনকোনা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ বেপারীর সভাপতিত্বে ওবায়দুল খান এর পরিচালনায় জন্মদিনের আলোচনা সভায় সকল শহীদদের স্মরণে নীরবতা পালন জাতীয় সংগীত ও প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করা হয়। জন্মদিনের শুভেচ্ছা বক্তব্য রাখেন আনকোনা আওয়ামীলীগের বাবুল খান , মোঃ শফিউল্লাহ ,হেলিম শিকদার ,শফিকুল ইসলাম ,মামুন কাজী ,তামিম মাতব্বর ,সাইফুদ্দিন আহমেদ , জাকারিয়া ,ইমাম হোসেন অপু ,মর্জিনা আক্তার সহ আওয়ামীলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ ।
বক্তব্যে সকলেই বর্তমান সরকারের উন্নয়নের কথা উল্লেখ করেন এবং আগামীতে আওয়ামীলীগ কে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠনে সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও ইতালিতে মাহতাব আলমগীরের ফিরোজ বেপারীর নেতৃত্বে আনকোনা আওয়ামীলীগ এর সকল নেতাকর্মীদের নিয়ে একটি শক্তিশালী আনকোনা আওয়ামীলীগের কমিটি খুব শিগ্রই পুনর্গঠন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেনবক্তারা।
পরিশেষে আনন্দঘন পরিবেশে দলীয় স্লোগান আর জন্মদিনের শুভেচ্ছার মধ্য দিয়ে কেক কেটে একে অপরকে খাওয়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments