• মঙ্গল. এপ্রিল ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশানের বিজয় দিবস উদযাপন

ডিসে. 17, 2019

বেলাল আহমেদ, পর্তুগাল প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশান এর উদ্যোগে এক বিজয় উৎসবের আয়োজন করা হয়। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় লিসবনের অভিবাসন অধিদপ্তরের হল রুমে উক্ত অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিক। রাষ্ট্রদূত বলেন বিজয় দিবস তথা প্রবাসে দেশকে তুলে ধরার পাশাপাশি দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।

এছাড়াও সংগঠনের সভাপতি রানা তসলিম উদ্দিন এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের স্মরনে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন এবং সমস্বরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাস প্রবাসে নতুন প্রজন্ম সহ বিদেশীদের কাছে তুলে ধরে আমাদের অবস্থান আরও সুদৃঢ় করতে হবে। এসময় কমিউনিউটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments