নিউ জিল্যান্ডের উপকূলে পরপর তিনটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের পর শুক্রবারে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। তৃতীয় ও সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি নর্থ আইল্যান্ড এলাকায় হয়েছে। এরপরই সেখানকার উপকূলীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পূর্ব উপকূলীয় এলাকায় সুনামির হুমকির বিষয়ে সতর্ক বার্তা দেওয়া হয়েছিলো। বিভিন্ন শহরে কয়েকশ মানুষ উঁচু স্থানে উঠতে চেষ্টার সময়, বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। পরে স্থানীয়দের নিজ বাড়িতে ফিরতে বলা হয়েছে। এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
নিউ জিল্যান্ডের উপকূলে পরপর তিনটি শক্তিশালী ভূমিকম্প
Related Post
Subscribe
Login
0 Comments
Oldest
