• মঙ্গল. এপ্রিল ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নরওয়ে আওয়ামী লীগ আয়োজিত মহান একুশে ফেব্রুয়ারি

ফেব্রু. 24, 2020

যথাযোগ্য মর্যাদায়ন নরওয়ে আওয়ামী লীগের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  উপলক্ষে অমর একুশে পালিত হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা। নরওয়ে আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জনাব বিদ্যুৎ কাল এর উপস্থাপনায় সভার সভাপতিত্য করেন সংগঠনের সভাপতি জনাব সৈয়দ ইফতেখার গনি ।

সভার শুরুতে মাতৃভাষার জন্য আত্যহুতি দেওয়া সকল শহীদদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।আলচনায় অংশগ্রহণ কারী সকলেই, সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধার সাথে স্বরন করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন ।

সাধারন সম্পাদক বিদ্যুৎ কাল- প্রধান আলোচক হিসেবে বলেন- ১৯৫২ সনের ২১ ফেব্রুয়ারির জন্যই পেয়েছি আমাদের মাতৃভাষা এবং সোপীত হয়েছিলো আমাদের বাংলাদেশ নামক দেশ এর স্বাধীনতার সোপান ।
পরিশেষে সকলের জন্য দোয়া কামনা করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments