• বৃহস্পতি. এপ্রিল ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাই পৌরসভায় “বঙ্গবন্ধু” সড়ক উদ্বোধন

জানু. 2, 2020

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমানের উপাধি “বঙ্গবন্ধু” নামে একটি সড়ক তৈরী করা হয়েছে। ধামরাই পৌর আওয়ামীলীগের সভাপতি ও  পৌরসভার মেয়র গোলাম কবিরের উদ্যোগে এই সড়কটির নামকরণ করা হয়েছে। এ সড়কটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় দেড় কোটি টাকা।

বুধবার ( ১ জানুয়ারি ২০২০) বিকেলে সড়কটি উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ‘ইসলামপুর বঙ্গবন্ধু চত্ত্বর থেকে মাদ্রাসা হয়ে বংশী নদী পর্যন্ত’ পাইপ ড্রেনসহ আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সড়কটির কাজ সম্পন্ন করা হয়। এ সড়কটি নির্মাণের ফলে ধামরাই পৌরসভার ইসলামপুর, পঞ্চাশসহ বিভিন্ন মহল্লাবাসী চলাচলের সুবিধা ভোগ করবেন।

সড়কটি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র গোলাম কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুম খান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্যানেল মেয়র মো. শহিদুল্লাহ প্রমূখ।

সড়কটি উদ্বোধনকালে সংসদ সদস্য বেনজীর আহমদ বলেন, ১৯৬৯ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ধামরাই পৌরসভার ইসলামপুর গোল চত্ত্বরে একবার এসেছিলেন। তাঁর স্মৃতিকে ধরে রাখতে পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র গোলাম কবির রাস্তাটির নামকরণ করেছে ‘ইসলামপুর বঙ্গবন্ধু সড়ক’।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments