
রাজিউল হাসান পলাশঃ সারা বাংলাদেশের ন্যায় ঢাকার ধামরাই উপজেলার প্রায় তিন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার (০১জানুয়ারি) বছরের প্রথমদিনে নতুন বই বিতরণ উৎসব শুরু হয়েছে।এরই ধারাবাহিকতায় ধামরাইয়ের কালামপুরে অবস্থিত স্বনামধন্য “কালামপুর এ এম এস পাবলিক স্কুলে” বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
নতুন বছরের প্রথমদিনে নতুন বই পাওয়ার জন্য বিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থী সকাল ৯টায় বিদ্যালয়ে হাজির হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মরতুজ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা নিউজ ৭১ এর রিপোর্টার রাজিউল হাসান পলাশ, সহকারী প্রধান শিক্ষক আরিফুল ইসলাম সোহাগ, সানোড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহঃ সাংগঠনিক সম্পাদক বাদশা আলম, অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান আদম।
আগত অতিথিরা শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে সচেতনতা ও লেখাপড়ার ওপর গঠনমূলক বক্তব্য রাখেন। এরপর বিদ্যালয়ের প্রথম শ্রেণী হতে নবম শ্রেণীর ছাত্রছাত্রীর হাতে নতুন বছরের নতুন বই তুলে দেয়া হয়। বই বিতরণের পর আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
ছাত্রছাত্রীরাও নতুন বই পেয়ে মহা খুশির উৎসবে মেতে উঠে।
