• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ৩৫ বস্তা ত্রাণ সহ ইউপি চেয়ারম্যান আটক

আগস্ট 12, 2020


রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর উপহার ৩৫ বস্তা ত্রাণ সামগ্রী সহ স্থানীয় আওয়ামী লীগ নেতা ও যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমানকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধামরাইয়ের আমছিমুর এলাকায় চেয়ারম্যানের বাসভবনে অভিযান চালিয়ে ৩৫ বস্তায় থাকা ৫৬০ কেজি ত্রাণ জব্দ করা হয়। প্রতিটি ব্যাগে ১০ কেজি চাল, এক কেজি তেল, দুই কেজি চিড়া, এক কেজি চিনি, এক কেজি লবণ ও এক প্যাকেট নুডুলস রয়েছে।

মিজানুর রহমান মিজু (৫৫) ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং আমছিমুর গ্রামের মৃত আফছার উদ্দিন আহমেদের ছেলে।

র‌্যাব ৪ সাভার ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন জানান, স্থানীয় জনপ্রতিনিধিরা বন্যার্তদের জন্য পাঠানো সরকারি ত্রাণসামগ্রী বিতরণ না করে নিজেরাই আত্মসাৎ করছেন- সুনির্দিষ্ট এমন অভিযোগের ভিত্তিতে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজুর বাড়িতে অভিযান চালানো হয়। তার বসত ঘরের পূর্ব দিকে একটি টিনের ঘরের মধ্যে পাওয়া যায় ৩৫ বস্তা সরকারি ত্রাণ সামগ্রী।
এ ব্যাপারে আটক ওই জনপ্রতিনিধির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর ২ ধারায় ধামরাই থানায় মামলা দায়ের করেছে র‌্যাব।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments