• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে হাই স্কুল এমপিও ভুক্ত হওয়ায় বেনজীর আহমদ এমপি’কে সংবর্ধনা

নভে. 23, 2019

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাই পৌর এলাকার লাকুরিয়া পাড়ায় অবস্থিত আব্দুস সোবহান মডেল হাই স্কুল (নিম্ন মাধ্যমিক থেকে মাধ্যমিক) এমপিওভুক্ত হওয়ায় ঢাকা ২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।

আজ শনিবার দুপুর বারোটায় বিদ্যালয়টিতে সংবর্ধনার আয়োজন করা হয়।  বক্তাগণ বিদ্যালয়টি এমপিওভুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ধামরাই পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী হামিদ ফাতেমা ইরা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী  সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীগণ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments