• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে লবণের মূল্য বৃদ্ধির গুজব ঠেকাতে পৌর মেয়রের অভিযান

নভে. 19, 2019

রাজিউল হাসান পলাশঃ সারাদেশে বেশ কয়েকদিন যাবত পেঁয়াজের মূল্য বৃদ্ধির রেশ কাটতে না কাটতেই আজ সকাল থেকে হঠাৎ করেই লবণের দাম বাড়ার গুজব ছড়িয়ে পড়েছে ঢাকার ধামরাই উপজেলার বাজার গুলোতে। আজ মঙ্গলবার ধামরাই বাজারে সরেজমিনে গিয়ে লবণ নিয়ে ক্রেতাদের কাড়াকাড়ির দৃশ্য নজরে আসে।

এখবর ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবিরের কানে পৌছালে সে তৎক্ষণাৎ ধামরাই পৌরসভার ধামরাই বাজার, ইসলামপুর বাজার, বউ বাজার, কমিশনার মোড়, আমিন কাচা বাজার সহ পৌরসভার সকল বাজারে অভিযান চালিয়ে লবণ বিক্রি নিয়ে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তা নিয়ন্ত্রণে আনেন। এসময়ে অধিক দামে লবণ বিক্রির দায়ে ৭ জন ব্যবসায়ীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাদের ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হক প্রত্যেককে দশ হাজার টাকা অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করেন।

ধামরাই বাজারের ব্যবসায়ী প্রবীর পাল জানান, লবণের মূল্য বৃদ্ধি পায়নি হঠাৎ করেই লবণের গ্রাহক বেড়ে গেছে এবং একেক জন ৫ থেকে ১০ কেজি করে নিচ্ছে। লবণ ব্যবসায়ী তসলিম উদ্দীন জানান লবণ মূল্য বৃদ্ধি নিয়ে কোন তথ্য আমাদের কাছে নাই, লবণ পূর্ব নির্ধারিত মূল্যেই বিক্রি করা হচ্ছে।

বেশ কয়েকটি মুদি খুচরা ও পাইকারি দোকানে গিয়ে দেখা যায়, অন্যান্য জিনিসপত্রের তুলনায় আজ লবণ বিক্রির হার বেড়েছে কয়েকগুণ। সবার মনে আশংকা রাত পেরিয়ে সকাল হলেই লবণের দাম আরো বাড়তে পারে। তাই অনেকেই চাহিদার তুলনায় বেশি পরিমাণে লবণ কিনে নিচ্ছে। মুদি দোকান গুলোতে লবণ কিনতে আসা মহিলাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত।

কিন্তু উপজেলার গ্রামের বাজার গুলোতে ঘুরে দেখা যায়, চারিদিকে লবণের মূল্য বৃদ্ধির আলোচনা ও সমালোচনার ঝড় বইছে ক্রেতা বিক্রেতা ও জনসাধারণের মধ্যে। এছাড়া কিছু এলাকায় মূল্য বৃদ্ধিতে বিক্রির খবর পাওয়া যায়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments