• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে পৌর মেয়রের বাজার মনিটরিং

নভে. 20, 2019

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাই বাজারে পেঁয়াজের দাম ১৬০ থেকে ১৮০ টাকা হাঁকা হচ্ছে এমন অভিযোগে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে ধামরাই পৌর মেয়র গোলাম কবিরের নেতৃত্বে একটি সতর্কতামূলক অভিযান চালিয়েছে ধামরাই পৌর প্রশাসন।

আজ বুধবার (২০ নভেম্বর) ১১ টা ৪০ মিনিটের দিকে ধামরাই উপজেলার পৌর বাজারে অভিযান পরিচালিত হয়। তবে পৌর প্রশাসন আসার খবর পেয়ে অধিকাংশ পেঁয়াজ ব্যবসায়ীরা তাদের নিকট থাকা পেঁয়াজ সরিয়ে ফেলেন বলে অভিযোগ পাওয়া যায়।

এদিন পৌর মেয়র গোলাম কবির ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এসময় কয়েকজন ভোক্তা বিভিন্ন রকম দাম হাঁকানোর অভিযোগও করেন। পরে পৌর মেয়র প্রত্যেক পিয়াজ ব্যবসায়ীকে সতর্ক করেন এবং ৬০ টাকা কেজি দরে (একজনকে এক কেজির বেশী নয়) পেঁয়াজ বিক্রির নির্দেশ দেন।

পৌর মেয়র বলেন, অভিযানের শুরুতেই পৌর বাজারে পেঁয়াজের কেজি ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে দেশে নতুন পেঁয়াজ বাজারে এসেছে, আসলে পেঁয়াজের কোন সংকট নাই ইতিমধ্যেই পঞ্চাশ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এই অভিযান পৌরসভার বিভিন্ন বাজারে পরিচালনা করা হবে। পরবর্তীতে কেউ যদি ইচ্ছামতো পেঁয়াজের দাম হাঁকান তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আইনের মধ্যে থেকে অভিযুক্ত ব্যবসায়ীদের জেল জরিমানা করা হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments