• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত ১৫

মে 4, 2022

রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাইয়ে সেলফি পরিবহনের যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত ৩ জনকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, ট্রাকের চালক খায়রুল আমিন। তিনি ঝালকাঠির রাজাপুরের ইন্দুপুর এলাকার বাসিন্দা। বাসের যাত্রী আশুলিয়ার জিরানি নয়াবাড়ি এলাকার বাসিন্দা আব্দুল মোতালেব। তবে আহত বাস চালক ও অন্যদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, সকালের দিকে পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি বাসের সঙ্গে অপরদিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইটি পরিবহনের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় ও চালকরা ভেতরে আটকা পড়েন। এতে বাসের অন্তত ১০-১৫ জন যাত্রী আহত হন। তাদেরকে উদ্ধার করে আশপাশের হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া গুরুতর আহত তিনজনকে উদ্ধারের পর ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পরিবহনের চালক ও গুরুতর আহত এক যাত্রীকে উদ্ধারের পর ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এছাড়া জানতে পেরেছি আরো ১০-১৫ জন আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর না হওয়ায় আশপাশের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তিনি বলেন, ফাঁকা সড়কে অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments