ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন স্কুলের মেধাবী ছাত্রীদের মাঝে এলজি এসপি-৩ এর আয়োজনে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ধামরাই উপজেলা চত্ত্বরে ৯১ টি সাইকেল বিতরণ করা হয়।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হকের সভাপতিত্বে সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে বেনজীর আহমদ বলেন, আয়োজনটি অবশ্যই প্রশংসনীয়। এটি সরকারের উন্নয়নেরই একটি অংশ। তিনি শিক্ষা ক্ষেত্রে নারীদের প্রতি সরকারের বিভিন্ন সহযোগিতার চিত্র তুলে ধরেন। বলেন, নারীদেরকে সামনের সারিতে আনতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছানিয়া আক্তার উপ-পরিচালক স্থানীয় সরকার (উপসচিব) ঢাকা,ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ।
