
রাজিউল হাসান পলাশ : সারা দেশের ন্যায় ঢাকা জেলার ধামরাইয়েও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ২০১৯।
সকাল ১১ টায় ধামরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় স্কুল কলেজের ছাত্রী ও সরকারী নারী কর্মকর্তা, কর্মচারী, এলাকার নারী ও বিভিন্ন নারী সংঠন ও বিভিন্ন শ্রেনী পেশার নারীদের নিয়ে উপজেলা চত্ত্বরে এক মানব বন্ধন কর্মসুচি পালন করে ও নারী উন্নয়ন মেলার উদ্ধোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ।
এরপর উপজেলা মিলনায়তন কক্ষে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাহিদ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা খানম। অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ মেলার ষ্টল গুলো ঘুরে ঘুরে দেখেন।
