• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী পালিত

মে 30, 2022

ঢাকার ধামরাইয়ে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩০ মে) সকাল ১১টার সময় ধামরাই উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ধামরাই কিষাণ কোল্ড স্টোর চত্বরে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়াও পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র দেওয়ান নাজিমুদ্দিন মঞ্জু এর আয়োজনে তার নিজ বাসভবনে শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী পালন করা হয়েছে।

কিষাণ কোল্ড স্টোর চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির বর্তমান সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার জাহিদ তালুকদার, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক মারুফ সিকদ্দার সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments