• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে বিষপানে তরুণের রহস্যজনক মৃত্যু

জুন 8, 2022

রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের বাঘাইর এলাকায় আপন খালাতো ভাইয়ের নিজ বাড়িতে আকরাম (১৮)নামে এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) দিনগত রাতে ধামরাই উপজেলা বাইশাকান্দা ইউনিয়নের বাঘাইর গ্রামে প্রেমিকার বাড়ির পাশে এমন ঘটনাটি ঘটে।

নিহত আকরাম হোসেন ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া গ্রামের মোঃ হান্নান মিয়ার ছেলে। আকরামের বাবা সৌদিপ্রবাসী। আকরাম একাদশ শ্রেণির ছাত্র, সে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে ভর্তিচ্ছু প্রার্থী ছিলেন বলে জানা যায়।

পারিবার সূত্রে জানায়, আকরামের সঙ্গে ধামরাই বাইশাকান্দা ইউনিয়নের বাঘাইর গ্রামের রুমা আক্তার (১৩) নামে বিএম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবম শ্রেণী পড়ুয়া ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্রে আকরাম প্রায়ই বাঘাইর এলাকায় তার খালাত ভাই জামিলের বাড়িতে থেকে প্রেমিকা রুমা আক্তারের সঙ্গে যোগাযোগ করত।

ধারণা করা হচ্ছে, রুমার সঙ্গে দিনের বেলায় আকরামের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। সে কারণে রাতে আকরাম বিষপান করেন। এরপর আকরাম মরণ যন্ত্রণায় ছটফট করতে থাকলে আকরামের খালাতো ভাই জামিল ও তার পরিবার তাকে দ্রুত গাড়িতে করে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) তম্ময় সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মরদেহ ছুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments