• মঙ্গল. মে ১৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে পলমল গ্রুপের পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ

অক্টো. 22, 2024

রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে পলমল গ্রুপের একটি পোশাক কারখানায় বিনা নোটিশে ছাটাই এর প্রতিবাদে আরিচা মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করে শ্রমিকেরা। এসময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এতে প্রায় ১০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন সাধারণ জনগণ।

শ্রমিকদের বিক্ষোভের অবস্থা দেখে কারখানা কর্তৃপক্ষ দুপুরের দিকে ছুটি ঘোষণা করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা এবং শিল্প পুলিশ এসে বিক্ষোভরত শ্রমিকদের রাস্তা থেকে সড়িয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। প্রায় ৩ ঘন্টা রাস্তায় যানযট ছিল।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল থেকেই ঢাকা – আরিচা মহাসড়কের পাশে জয়পুরা এলাকায় কারখানার সামনে বিক্ষোভ মিছিল করতে থাকে শ্রমিকরা।

শ্রমিকরা জানান, কোন কারণ বা নোটিশ ছাড়াই আমাদের ডেকে নিয়ে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে কারখানা থেকে বের করে দেন এবং আমাদের কোন নোটিশ না দিয়েই সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ছাটাই করে দেন।

শফিকুল ইসলাম নামে এক শ্রমিক বলেন, আমাদের কোন কারণ ছাড়াই কেন চাকরিচ্যুত করা হলো। আমাদের সংসার কত কষ্টে চালাতে হয় মালিকপক্ষ তো তা জানে না।

নাজমা বেগম নামে এক নারী শ্রমিক বলেন, কি কারণে আমাদের বের করা হয়েছে তা আমরা বলতে পারবো না। নোটিশ নাই, কারণ নাই মালিকপক্ষ আমাদের ডেকে সাদা কাগজে স্বাক্ষর নিয়েই বের করে দেন। আমাদের দাবি হচ্ছে পূর্বের ন্যায় আমাদের কাজে যোগদান করার সুযোগ দেওয়া হোক।

শিল্প পুলিশের ওসি মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করতে থাকে। আমরা এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিয়ে আসি। মালিকপক্ষের সাথে কথা বলেছি। এখনো কোন সমাধানে আসে নি।

পলমল কারখানার উধর্ধতন কর্মকর্তাদের সাথে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোন কথা বলেন নি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments