• মঙ্গল. মে ১৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

র‌্যাবের অভিযানে কুল্লা ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২

অক্টো. 23, 2024

রাজিউল হাসান পলাশ: ঢাকার ধামরাই পৌরসভা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও হত্যার অভিযোগে সাভার মডেল থানার ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে ২জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় সাভার মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব। আটককৃত’রা হলেন, কুল্লা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান (৫৪) ও কুল্লা ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

র‌্যাব জানায়, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোরালো তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল সাভার মডেল থানাধীন ব্যাংক কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও হত্যা মামলার আসামী এই দুই জনকে আটক করা হয়।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতার পরিবারের সদস্যরা বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করে। উক্ত হত্যা মামলা দায়েরের পর হতে আসামীরা ঢাকাসহ সাভারের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে। দলীয় প্রভাব বিস্তার করে সস্ত্রাসী, চাঁদাবাজী ও ভূমি দখল সহ নানাবিধ অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments