প্রতিভার সন্ধানে ইতালি জুড়ে শুরু হয়েছে দ্যা রাইজিং স্টার, যা ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলের অডিশন রাউন্ড শেষে ১৮ জানুয়ারি শনিবার রোম শহরের আর্কো দি ত্রাভেরতিনো হলে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে।

আয়োজনকে কেন্দ্র করে ইতালিতে বিভিন্ন সংগঠন এই ইভেন্টের শুভকামনা জানিয়েছে।
ইতালির সমাজ উন্নয়নমূলক ব্যবসায়ীক সংগঠন প্রগতি ব্যবসায়ী সমিতির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে রাইজিং স্টারের কর্মকর্তারা শুভেচ্ছা মূলক সাক্ষাৎ করেছে।

এ সময় সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শিপন সহবিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তারা জানিয়েছেন, রাইজিং স্টার অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করতে আন্তরিক সহযোগিতা করবে। তারা মনে করেন এই ইভেন্টের মাধ্যমে ইতালিতে বাংলাদেশী কমিউনিটির সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নে বিশেষ একটি ভূমিকা রাখবে।


