• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

তালমা ইউপি উপ-নির্বাচনে আ’লীগ মনোনিত প্রার্থীকে নৌকায় ভোট দিন”- এ্যাড. জামাল মিয়া

ফেব্রু. 1, 2019

 

মনির মোল্যা :     আওয়ামী লীগের কেন্দ্রিয় তথ্য গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য, শেখ রাসেল ক্রিড়া চক্রের পরিচালক,   নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড. জামাল হোসেন মিয়া বলেছেন, “তালমা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দেলোয়ারা বেগমকে চেয়ারম্যান নির্বাচিত করতে নৌকা প্রতীকে ভোট দিন। তালমা ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন আমার পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু শহিদ মিয়া। তিনি এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন।

তার অকাল মৃত্যু হওয়ায় তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূণ্য হয়েছে। ২৮ ফেব্রুয়ারি তারিখে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমার মা দেলোয়ারা বেগম চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। সবাই ঐক্যবদ্ধ থেকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমার মা দেলোয়ারা বেগমকে নির্বাচিত করবেন, আমি সবার প্রতি এই আহবান জানাই।

তিনি আরও বলেন, “সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার ছেলে শাহদাব আকবর লাবু চৌধুরীর মনোনীত প্রার্থী আমার মা দেলোয়ারা বেগম। মনে রাখবেন, কেউ আওয়ামী লীগের নেতা কর্মী পরিচয় দিয়ে, নৌকার প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিলে, তাকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের শত্রু মনে করতে হবে। সবাই ঐক্যবদ্ধ থেকে সেই সব ষঢ়যন্ত্রকারীদের দাতভাঙ্গা জবাব দিবেন।”

শুক্রবার সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কদমতলী গ্রামে চেয়ারম্যান পদ প্রার্থী দেলোয়ারা বেগমের বাড়ির উঠোনে নির্বাচনী সভায় এ্যাড, জামাল হোসেন মিয়া প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নির্বাচনী সভায় তালমা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচেেন চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী দেলোয়ারা বেগম এসময় বলেন, “ আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে, আমার স্বামীর রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই। এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে, আমাকে চেয়ারম্যার নির্বাচিত করে এলাকার উন্নয়ন করার সুযোগ দিন।”

তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়াবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা পরিষদের সদস্য কামাল হোসেন মিয়া, তালমা ইউপির প্যানেল চেয়ারম্যান আবদুল কুদ্দুস মোল্যা, ইউপি সদস্য জাকারিয়া খান খোকা, ইদ্রিস ব্যাপারি, খালেক মাতুব্বর, বিউটি বেগম প্রমুখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments